You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: জাতিস্মর- দ্যা কনফেশন ( পর্ব ৫ )

in আমার বাংলা ব্লগ3 years ago

জাতিস্মর' ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। আরো নতুন নতুন তথ্য সামনে চলে এলো। "দ্যা কনফেশন" নামক এই পর্বের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম সেই গার্ড ছোট্ট মেয়েটিকে মেরে ফেলেছিল। কিন্তু এখন তো দেখছি পুরো ঘটনা একেবারে আলাদা। গত পর্বে আমরা দেখেছিলাম গার্ড সবকিছু স্বীকার করেছে। কিন্তু এই পর্ব পড়ে বুঝতে পারলাম আসলে গার্ড তার মালিকের কথায় সবকিছু করতে বাধ্য হয়েছে। অরণীর বাবাই মেয়েটাকে মেরে ফেলেছিল। হয়তো তিনি মাতাল হয়ে ভুল করে এই কাজটি করেছিলেন। কিন্তু সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য সেই গার্ডকে ব্যবহার করেছেন তিনি। আর মেয়েটিকে পুঁতে ফেলা হয়। কিন্তু অরণীর বাবা কিছুতেই শান্তি পাচ্ছিল না। মনের মাঝে সেই পাপ লুকিয়ে ছিল। আর সেই পাপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এবং কষ্ট দিচ্ছিল। এবার সেই ছোট্ট মেয়েটি আবারো ফিরে এসেছে কিনা এটা সবার মনেই সন্দেহ হচ্ছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা। আশা করছি পরবর্তী পর্বে নতুন কিছু জানতে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38