You are viewing a single comment's thread from:

RE: ওলের ডাঁটা এবং সাথে হর্ণে চিংড়ি দিয়ে তৈরি মজাদার তরকারি

in আমার বাংলা ব্লগ3 years ago

যেই খাবারগুলো খেলে এলার্জির সমস্যা হয় সেই খাবার গুলোই কেন জানি আমার বেশি ভালো লাগে। হাঁসের মাংস আর চিংড়ি মাছ এই দুটো আমার সবচেয়ে প্রিয়। এই খাবারগুলোর কথা মনে করতেই খেতে ইচ্ছে করছে দাদা। তবে চিংড়ি মাছ শুকনা মরিচ দিয়ে ভর্তা করলেও খেতে বেশ মজার হয়। গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা আর সরিষার তেল খেতে দারুন লাগে। সাথে যদি লেবুর রস হয় তাহলে তো কথাই নেই। দাদা আপনি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমরা সবাই জানি। কারন আপনি মাঝে মাঝেই চিংড়ি মাছের মজার মজার রেসিপি শেয়ার করার চেষ্টা করেন। ওলের ডাঁটা আমারও খুবই প্রিয়। যেকোন মাছের মাথা দিয়ে কিংবা শুটকি মাছ দিয়েও এই ওলের ডাঁটা রান্না করলে খেতে ভালো লাগে। তবে চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। অনেকদিন হয়ে গেল চিংড়ি মাছ খাওয়া হয় না। আসলে চিংড়ি মাছের দাম যে পরিমাণ বেড়েছে তাতে করে মধ্যবিত্তরা আরো বেশি ভোগান্তির মধ্যে পড়েছে। তাই পছন্দের খাবার গুলো থেকে অনেকটা দূরে থাকতে হয়। যাইহোক দাদা লোভনীয় এবং দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38