You are viewing a single comment's thread from:

RE: একটি কাল্পনিক চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক - #0৭

in আমার বাংলা ব্লগ3 years ago

আর্ট কিংবা পেইন্টিং হলো আমাদের মনের কল্পনা। মনের কল্পনা থেকেই আমরা সব সময় দারুন দারুন চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি। কল্পনায় বিভিন্ন রকমের চিত্র এসে ভিড় করে। হয়তো মাঝে মাঝে সেই চিত্রগুলো বাস্তবে রূপদান করতে ভালো লাগে। সত্যি দাদা আপনার কল্পনার চিন্তাধারা থেকে এত সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে খুবই ভালো লাগলো। গ্রামীণ প্রকৃতি আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে চাচ্ছে সেই সুন্দর গ্রামে গিয়ে ঘুরে আসি। আপনার অঙ্কন চিত্রটি দেখে কখন জানি কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম দাদা। কল্পনায় সেই সুন্দর জায়গাটিতে ঘুরে আসতে চেয়েছিলাম। সত্যি দাদা এত সুন্দর ভাবে রঙের ব্যবহার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার নিখুঁত হাতের কাজ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।😍😍

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38