You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৫
নির্ঘুম রাত কাটে তোমার প্রতীক্ষায়
তুমিহীন হৃদয় বেদনায় ভরে যায়
জানো প্রিয়, রাতের ওই আধারকে
বড্ড বেশি আপন করে নিয়েছি
হয়তো সময়ের সাথে তুমি আমি
দুজনেই বদলে গেছি।
বাতাসের শীতলতায় আজও খুঁজি
প্রিয় তোমার ভালোবাসার স্পর্শ
তোমাকে পাবার আশায় এই হৃদয়ে
অনুভূতিগুলো হয় জাগ্রত।
হঠাৎ থমকে দাঁড়াই,মনে পরে যায়
আমি তো বেচেঁ থেকেও মৃত।
তবুও দুই হাত বাড়িয়ে খুঁজি হৃদয়ের শীতলতা
এই হৃদয় শূন্য হাতে ফিরে আসে
নিয়ে হাজার ব্যথা।