You are viewing a single comment's thread from:
RE: কাঁচ কলা দিয়ে টেংরা মাছের একটি মজাদার রেসিপি
কাঁচ কলা খুবই উপকারী একটি সবজি। আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য এই সবজিটি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেটের সমস্যা হলে কিংবা পেটে গ্যাস হলে কাঁচা কলা খেলে অনেক উপকার পাওয়া যায়। আসলে বর্তমানে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এমন কিছু খাবার আমরা রাখি যেগুলো খেলে অনেক সময় বেশ ক্ষতি হয়। তবে এই কাঁচা কলার তরকারি খাওয়া অনেক উপকারী। আমি কিন্তু কাঁচ কলা খুবই পছন্দ করি। তবে টেংরা মাছের সাথে কখনো খাওয়া হয়নি। টেংরা মাছের সাথে কাঁচা কলা একদিন রান্না করে খেয়ে দেখতে হবে। কাঁচা কলা ভর্তাও আমার খুবই পছন্দের। অনেকদিন হলো খাওয়া হয় না😋😋। দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।