You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: ডার্ক ওয়েব- শেরিংস কনফেশন ( সপ্তম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

"ডার্ক ওয়েব' সিরিজের সপ্তম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। নতুন নতুন তথ্য সামনে চলে এলো। গত পর্বের শেষের অংশ পড়ে জানতে পেরেছিল ড্রাইভার সেলিম, সাহেব এবং সম্পূর্ণাকে খুনিদের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে এবং অন্য জায়গায় সরিয়ে রাখেছে। এত কিছুর পেছনে সম্পূর্ণার বসের হাত ছিল এটা আগে জানা ছিল না দাদা। সম্পূর্ণার অফিসের বসও খুনিদের সাথে অতোপ্রতোভাবে জড়িত এটা বোঝাই যাচ্ছে। তাই তো তিনি নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকে খুন করার জন্য। এমনকি শেরিংকে খুন করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের জীবন বেশ ঝুঁকির মধ্যে আছে। হয়তো তারা সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করছে। তাই তো শেরিংকে বোঝানোর চেষ্টা করছে যে এভাবে ভয়ে ভয়ে বাঁচার চেয়ে সব কিছু ঠিক করতে হবে এবং নিজের ভয়কে দূর করতে হবে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66032.43
ETH 1931.95
USDT 1.00
SBD 0.39