You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-ডেস্ট্রয় অল মনস্টার্স ( পর্ব ১০ )

in আমার বাংলা ব্লগ3 years ago

"দ্যা ইমপারফেক্টস" টিভি সিরিজটির অন্তিম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। দেখতে দেখতে শেষ পর্বে চলে এলাম আমরা।সারকোভ নিজের স্বার্থের জন্য সবকিছুই করেছে। আসলে নিজের স্বার্থের কথা চিন্তা করে এতগুলো মানুষকে বিপদের মধ্যে ফেলেছে। আর সেই সুযোগটা কিছু কিছু অসৎ ব্যবসায়ীরা কাজে লাগিয়েছে। অসৎ ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। অন্য দিকে নিজের স্বার্থের জন্য সারকোভ যেসব স্টেম সেল ব্যবহার করতো সেগুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো। তবে শেষ পর্যন্ত রিকি স্টেম সেল ব্যবহার করে সেই ভয়ংকর মনস্টার্সদের আবারো মানুষ রুপে ফিরিয়ে এনেছে জেনে সত্যিই ভালো লাগলো। এবারের পর্বটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। আশা করছি আবারো কোন নতুন ওয়েব সিরিজ নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39