You are viewing a single comment's thread from:
RE: নতুন বছরে পদার্পন-শুভ বাংলা নববর্ষ ১৪৩০
দাদা আপনার লেখাগুলো পড়ে নিজের অতীতের দিনগুলোর কথা মনে পড়ে গেল। কাটার মত ফলগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় ঘাগরা কাটা বলে। ছোটবেলায় তো খেলার ছলে মাথার ক্লিপ বানাতাম। আবার পিছন থেকে অনেকের চুলে লাগিয়ে দিতাম। সে বুঝতেই পারত না। আর আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর হাসতাম। সেই সময় গুলো সত্যিই অনেক দারুন ছিল। আসলে আমাদের জীবনের শৈশব গুলো অনেক আনন্দের ছিল। বিশেষ করে স্কুল জীবনের স্মৃতি গুলো বেশি মনে পড়ে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আর সেই আনন্দ নেই। এখন জীবন কেন জানি রংহীন হয়ে গেছে। সবাই যে যার মত ব্যস্ত। আনন্দ করার সময় কারো নেই। যাই হোক দাদা নতুন বছর উপলক্ষে আপনি অনেক সুন্দর কিছু কথা তুলে ধরেছেন। পড়ে অনেক ভালো লাগলো। পুরনো দিনের সব গ্লানি মুছে যাক এবং নতুন বছর নতুন ভাবে শুরু হোক এই প্রত্যাশাই করি। শুভ নববর্ষ দাদা।