You are viewing a single comment's thread from:

RE: টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-Lest Ye Become a Monster ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার শেয়ার করা টিভি সিরিজের এবারের পর্বটি অনেক ভালো লেগেছে। গত পর্বে আমরা দেখেছিলাম zoe নামক মেয়েটিকে সারকোভের হাত থেকে বাঁচায় এবং তাকে ভালো করার জন্য রিকির ল্যাবে নিয়ে আসে। কিন্তু অন্য দিকে রিকিকেই কিডন্যাপ করা হয়েছে। ইসাবেল ভেবে যাকে বেঁধে রেখেছিলো আবি আর হান্না সেই রিকি ছিল এটা জানতে পারলাম। রিকি AGDA নামক একধরণের এক্সপেরিমেন্ট নিজের উপর প্রয়োগ করার ফলে তার এই পরিবর্তন হয়েছে। অন্যদিকে ইলেকট্রিক শখের মাধ্যমে তাদের স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আসলে সাইড ইফেক্ট এর কারণেই হয়তো সমস্যাগুলো ভয়ঙ্কর হচ্ছে। তবে রিকি ও সারকোভ ঔষধ বানাতে পারবে বলে মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী পর্বে সাইড ইফেক্ট এর প্রতিকার করা যায় কিনা। না হলে সময়ের সাথে সাথে সাইড ইফেক্ট এর শক্তি অনেক বেড়ে যাবে এবং তারা অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন দমন করা ভীষণ মুশকিল হয়ে যাবে। দাদা আপনার শেয়ার করা টিভি সিরিজের এবারের পর্বটি দারুন লেগেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39