You are viewing a single comment's thread from:

RE: মিকি মাউস কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

মিকি মাউস খুবই জনপ্রিয় একটি কার্টুন চরিত্র। মিকি মাউসকে চেনে না এমন কেউ আছে বলে মনে হয় না দাদা। আপনার মাসির মেয়ে অর্থাৎ আপনার ছোট বোন কার্টুন পছন্দ করে জেনে ভালো লাগলো। আসলে প্রতিটি বাচ্চাই কার্টুন দেখতে পছন্দ করে। আর কার্টুন চ্যানেল বাদ দিয়ে অন্য চ্যানেল দিলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। আপনিও সুযোগ বুঝে সেই সুন্দর কার্টুন চরিত্র মিকি মাউসকে অঙ্কন করে ফেললেন দাদা। আসলে আর্ট করতে বসলে অনেক সময় মাথায় আসে না কি আর্ট করা যায়। হঠাৎ করে দারুন একটি আইডিয়া মাথায় এসে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি দাদা। আপনার অঙ্কন গুলো যতই দেখি ততই মুগ্ধতা বেড়ে যায়। সত্যি দাদা আপনার হাতে জাদু আছে। আর সেই জাদুতে এত সুন্দর ভাবে জনপ্রিয় এই কার্টুন চরিত্রকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ভালো লেগেছে দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39