You are viewing a single comment's thread from:

RE: পুঁইশাক দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

পুঁইশাক আর ইলিশ মাছের ঘ্রাণ মনে হয় আমার বাসা পর্যন্ত চলে এসেছে দাদা। তাইতো জিভ পর্যন্ত জল চলে এসেছে 😅। এত মজার মজার রেসিপি শেয়ার করা ভারী অন্যায় 🤭। পুঁইশাক আর ইলিশ মাছের মাঝে বেশ বন্ধুত্ব আছে। আর ইলিশ মাছের ডিম দেখলেই খেতে ইচ্ছে করে। পুঁইশাকের ডাটা আর সাথে যদি আলু দেওয়া হয় তাহলে ইলিশ মাছের রেসিপি একেবারে জমে যায়। তবে ইলিশ মাছের ডিম আলু দিয়ে ভাজি করলেও খেতে ভালো লাগে। অন্যান্য মাছের ডিম সাধারণত আলু দিয়ে ভাজি করে খাওয়া হয়। কিন্তু ইলিশ মাছের ডিম যা কিছু দিয়েই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। চোখের রেটিনাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সবার উচিত পুঁইশাক খাওয়া। আসলে চোখ আমাদের অমূল্য সম্পদ। তাই চোখের প্রতি যত্নশীল হতে হবে। যাই হোক দাদা ইলিশ মাছের দারুন একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38