You are viewing a single comment's thread from:

RE: পালংশাক, ওলকপি এবং আলু দিয়ে হর্ণে চিংড়ির রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আলু এবং পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তবে ওলকপি দিয়ে কখনো খাওয়া হয়নি। দাদা আপনার তৈরি করা রেসিপি মানিই নতুন কিছু। কারণ আপনি সবসময় রেসিপির মাঝে নতুনত্ব রাখার চেষ্টা করেন। পালং শাক পুষ্টিগুনে ভরপুর। আমার তো মাঝে মাঝেই খাওয়া হয়। আমিও যদি বাজারে যাই তখন টাটকা পালং শাক কেনার চেষ্টা করি। পালং শাকে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি এটা জানা ছিল না দাদা। আজকে জানতে পারলাম। পালং শাক বেশি করে কাঁচা মরিচ এবং রসুন দিয়ে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনি চিংড়ি মাছের সাথে ঝোল করলেও খেতে ভালো লাগে। আপনার তৈরি করা পালং শাকের রেসিপি আমার ভীষণ ভালো লেগেছে। খাবারের ছবি দেখেই মন চাচ্ছে আপনার বাসায় দাওয়াত খেতে চলে যাই। তবে আমাদের জন্য অবশিষ্ট কিছু আছে বলে মনে হচ্ছে না দাদা 😅। যাইহোক মজার একটি রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38