You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- jogphawl ( সিজন ২- ষষ্ঠ পর্ব )
ওয়েব সিরিজের এবারের পর্বটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। নতুন কিছু জানতে পারলাম। গত পর্বে আমরা দেখেছিলাম বিক্রম এবং অর্জুনকে মাথায় আঘাত করে অজ্ঞান করার পরে কিডন্যাপ করা হয়েছিল। তাদেরকে একটি ঘরে বন্দি করা হয়েছে। সেখানে শ্রুতিকেউ বন্দী করে রাখা হয়েছে। এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো রুদ্রভৈরব সবকিছুর পেছনে আছে। কিন্তু এখানে আরও বেশি রহস্য দেখতে পাওয়া যাচ্ছে। সাতটি ইনস্ট্রুমেন্ট বাজানোর মাধ্যমে রহস্যের জোট খোলার চেষ্টা করা হচ্ছিল। সাতটি ইনস্ট্রুমেন্ট বাজানোর পরও রাগ সঞ্জীবনী উদ্ধার করা গেল না। তবে বিক্রম অনেক দক্ষতার সাথে অনেক কিছুই আন্দাজ করতে পেরেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।