You are viewing a single comment's thread from:

RE: ১৪ ই ফেব্রুয়ারি একটু ঘোরাঘুরি।।০৪ মার্চ ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রত্যেকটা দিন ভালোবাসার। আর যদি প্রিয় মানুষটি পাশে থাকে তাহলে তো সময়টা আরো দারুন কাটে। সত্যি দাদা আপনাদের দুজনের জুটিটা কিন্তু দারুন। আমাদের স্বাগতা দিদি কিন্তু ভারী মিষ্টি মেয়ে। যাইহোক আসলে অনেক সময় গ্রামীণ পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। তবে আজকাল গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। এখন আর সেই খোলা মাঠ দেখতে পাওয়া যায় না। সবুজের সমারোহ চোখেই পড়ে না। ছোট বালকের দুরন্তপনা আর কিশোর ছেলেদের ছোটা ছুটি এখন আর চোখেই পড়ে না। আসলে আধুনিকতার ছোঁয়া তাদের মাঝেও লেগেছে। যাইহোক দাদা অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং সেই অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36