You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- সাত সুরের মেজাজ ( সিজন ২- পঞ্চম পর্ব)

in আমার বাংলা ব্লগ3 years ago

"সাত সুরের মেজাজ" নামক এবারের পর্বের রিভিউ অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন দাদা।নলীত বাবু ও তার মেয়ে দিতিপ্রিয়া আনন্দগড় ছেড়ে যেতে চাচ্ছিল। কিন্তু তারা পারল না। আসলে তাদের জীবনের ঝুঁকি ছিল বলেই তারা সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল। অন্যদিকে পথের মধ্যেই তারা আটকা পড়ে গেল। রুদ্রভৈরব যেই নতুন লোকটিকে পাঠিয়েছিল সে তাদেরকে আটকে দিল। কিন্তু নাদ তাদেরকে রক্ষা করল। নাদ তাদেরকে কিডন্যাপ করার পেছনের রহস্য এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে বিক্রম এবং শ্রুতি শশীকান্ত বাবুর দ্বারা স্বরলিপি ক্র্যাক করে ফেলেছে। বিক্রমের পারফরমেন্স এবং দক্ষতায় শ্রীকান্তবাবু খুশি হয়েছেন। এবার দেখা যাক রাগ সঞ্জীবনী উদ্ধার করা সম্ভব হয় কিনা। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64090.70
ETH 1794.98
USDT 1.00
SBD 0.39