You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- চাকতির হদিশ ( সিজন ১- নবম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবীনার অভিশাপ ওয়েব সিরিজের এবারের পর্বটি পড়ে অনেক কিছু জানতে পারলাম দাদা। শেষ পর্যন্ত আরো কিছু চাকতির হদিস পাওয়া গেছে। আর আশা করছি বিক্রম নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। দিতিপ্রিয়া যে বাহাদুরের নাতি এটা জানতে পারলাম। হয়তো সেই তথ্যটা অনেকের কাছেই অজানা। বাহাদুর এবং দিতিপ্রিয়া এদের সবাইকে বিপদমুক্ত থাকতে হলে আরো সাবধানে থাকতে হবে এবং সেই আনন্দগড় থেকে বের হওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে শ্রুতি এবং বিক্রম অনেক কিছুই জানতে পেরেছে। রাগ সঞ্জীবনীর সূত্র যেহেতু ওই চাকতির সাথে আছে আশা করছি বিক্রম আরো তথ্য উদঘাটন করতে পারবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64761.24
ETH 1889.07
USDT 1.00
SBD 0.38