You are viewing a single comment's thread from:

RE: শৈশবের একটি স্মরণীয় ঘটনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাবার চাকরির সুবাদে আমাকেও বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। আসলে ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আপনি আপনার ছোট ফুফুর বাসায় ছিলেন জেনে ভালো লাগলো। মংলা সমুদ্র বন্দর যদিও কখনো যাওয়া হয়নি তবে আপনার গল্প শুনে মনে হচ্ছে জায়গাটি ভীষণ সুন্দর। আর বড় বড় জাহাজগুলোতে যখন আলো জ্বলে উঠে তখন দূর থেকে দেখলে মনে হয় ছোট কোন শহর। যেহেতু আপনার ফুপা চাকরি করতেন তাই সেখানে উনার সম্মান ছিল। এছাড়া স্থানীয় টি এন ও সাহেব যেহেতু সব ব্যবস্থা করেছিলেন তাই তো আপনারা ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62831.88
ETH 1752.54
USDT 1.00
SBD 0.39