You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- রক্তের টান ( সিজন ১- অষ্টম পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবিনার অভিশাপ ওয়েব সিরিজটির এবারের পর্ব পড়ে অনেক কিছু জানতে পারলাম দাদা। বিক্রম এবং নাদের মধ্যে গানের প্রতিযোগিতা হয়েছিল এবং নাদ নামক লোকটি বিজয়ী হয়েছিল আমরা গত পর্বে জেনেছি। নাদ নামক লোকটি যদিও প্রকৃতপক্ষে নাদ না। দিতিপ্রিয়ার মায়ের শুরু থেকেই অনেক বিপদ ছিল। তাই অবশেষে তাকে মেরেই ফেলা হলো। রুদ্রভৈরব যেমন শক্তিশালী তেমনি বুদ্ধি দিয়ে সবকিছু করার চেষ্টা করছে। একজন অসহায় মানুষকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। মা ও ছেলেকে একেবারে ট্রেফে ফেলে দিয়েছে। মাকে আটকে রেখে ছেলেকে দিয়ে অন্যায় কাজ করাচ্ছে। তাইতো নাদ নামক ছেলেটি বাধ্য হয়ে অন্যায় কাজগুলো করছে। কিন্তু দিতিপ্রিয়ার মাকে মেরে ফেলার পর সে অনুশোচনায় ভুগছে এবং পুরো বিষয় তার মায়ের সাথে শেয়ার করেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। ছেলেটি আবারো নতুন করে কাউকে মেরে ফেলে নাকি রুদ্রভৈরবের কাছ থেকে মুক্তি পায় সেটাই দেখার অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39