You are viewing a single comment's thread from:

RE: ইকো পার্কে কাটানো কিছু সময়

in আমার বাংলা ব্লগ3 years ago

ইকোপার্কটি সত্যি অনেক সুন্দর। আসলে এরকম জায়গাগুলোতে বারবার যেতে ইচ্ছে করে। এখন পার্কে যাওয়ার সময় পারছেন না কিন্তু যেদিন বৌদি জীবনে আসবে সেদিন থেকে বাসায় থাকার সময় পাবেন না 😅। দেখবেন ঘুরে ফিরে দুই এক দিন পরপর ঘুরতে যাবেন। হিন্দুস্থানি মহিলাটি ভালো ছিল বলেই সাইকেল লাগিয়ে দেওয়ার পরেও কিছু বলেনি। যেসব জায়গায় ভিড়ের পরিমাণ বেশি থাকে সেই সব জায়গায় সাইকেল চালানো সত্যি অনেক ঝামেলার ব্যাপার। তবে এত বড় পার্ক হেঁটে হেঁটে ঘুরে দেখা সত্যি অসম্ভব। এর আগেও আপনার কোন একটি পোস্টে ইকোপার্ক সম্পর্কে জানতে পেরেছিলাম। এছাড়া আমাদের সকলের প্রিয় দাদা এবং বৌদির পোস্টেও এই পার্কের ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। বিভিন্ন রকমের ফুলের গাছ এবং চারপাশের প্রকৃতি সবকিছু মিলেমিশে জায়গাটি সত্যি ভীষণ সুন্দর। আর যেই জায়গাগুলো এরকম খোলামেলা এবং সুন্দর হয় সেই জায়গাগুলোতে সময় কাটাতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63998.90
ETH 1856.41
USDT 1.00
SBD 0.38