You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- মদন্তীর বংশধর ( সিজন ১- ষষ্ঠ পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

রুদ্রবিনার অভিশাপ ওয়েব সিরিজটির ষষ্ঠ পর্বের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। অনেক নতুন নতুন তথ্য সামনে চলে এলো। মদন্তীর বংশধরদেরকে খুন করার জন্য সবাই চেষ্টা করছে। মদন্তীর বংশধরদের অনেক বিপদ রয়েছে। বিনার চিহ্ন দেখে তারা সেই বংশের লোকদের সহজেই চিহ্নিত করতে পারছে।রুদ্রভৈরবের বেশে যে রয়েছে সে জানতে পেরেছে আনন্দপুরে মদন্তীর বংশধররা রয়েছে। তাই তো গুপ্তচর পাঠিয়েছে। নাদকে প্রধান গুপ্তচর করে পাঠানো হয়েছে। অন্যদিকে সবাই শ্রুতির মাকে চোখে চোখে রাখছে। হয়তো বড় ধরনের বিপদ অপেক্ষা করছে তার জন্য। ওয়েব সিরিজের প্রতিটি পর্বই যেন নতুন নতুন রহস্য। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38