আমি বইমেলাতে গিয়েছি কি আর বই কিনতে বা পড়তে, আমি গিয়েছি ঘুরতে আর খেতে হা হা।
দাদা আমরা বাঙালিরা বই কেনার চেয়ে বইমেলায় ঘুরতে বেশি পছন্দ করি🤭। তাইতো বইমেলায় প্রচন্ড রকমের ভিড় হয়। যেহেতু আপনার শহরে প্রথমবারের মতো বইমেলা হচ্ছে তাই তো ভিড়ের পরিমাণ অনেক বেশি হয়েছে। আসলে প্রথমবার হিসেবে বেশ ভালই আয়োজন করেছে। ধীরে ধীরে অবশ্যই আরো বড় পরিসরে বইমেলা হবে। বইমেলার পাশাপাশি যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই ভিড়ের পরিমাণ আরো বেড়ে গেছে । সা রে গা মা পা এর কণ্ঠশিল্পীরা সত্যি অনেক সুন্দর গান করে। ভিডিওগ্রাফি দেখতে পারলে ভালো লাগতো। তবে যাই হোক সেখানে যেহেতু ভিডিও করা ঝামেলা ছিল তাই না করাতে ভালোই হয়েছে। এমনকি ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। কখন কোথায় পড়ে যেত খুঁজে পাওয়া যেত না। সবমিলিয়ে দারুন সময় কেটেছেন বুঝতে পারছি দাদা। আর বাহিরে না গেলে বাহিরে কখন কোন মেলা হচ্ছে বোঝাই যায় না।