You are viewing a single comment's thread from:

RE: চালকুমড়া ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

চাল কুমড়া আমার খুবই প্রিয়। আর যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় তাহলে তো কথাই নেই। ঝটপট বসে করি গরম ভাত নিয়ে। ছোট চাল কুমড়া গুলোকে জালিকুমড়া বলা হয়। আর যেগুলো একটু শক্ত হয় এবং পরিপক্ক হয় সেগুলোকে শুধু চাল কুমড়া বলা হয়। জালি চাল কুমড়া গুলো ভাজি করে খেয়েছি অনেক। তবে চিংড়ি মাছের সাথে খাওয়া হয়নি। দাদা আপনার রান্না গুলো কিন্তু আমাদের বাংলাদেশের রান্নার সাথে বেশ মিল আছে। আমার মাঝে মাঝে মনে হয় আপনি আগের জনমে নিশ্চয়ই বাংলাদেশে ছিলেন। না হলে ভবিষ্যতে আমাদের বৌদির বাড়ি বাংলাদেশে হবে 😅। তাইতো আমাদের খাবারের সাথে এতটা মিল। যাইহোক দাদা আমার খুবই পছন্দের চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের মজার রেসিপি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39