You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: রুদ্রবীনার অভিশাপ- রুদ্রবীনার চিহ্ন ( সিজন ১- দ্বিতীয় পর্ব )

in আমার বাংলা ব্লগ3 years ago

ওয়েব সিরিজের এবারের পর্বটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। একটি লোক বিক্রমের মাকে ব্ল্যাকমেইল করছিল। আসলে বিক্রমের মায়ের অতীতের কিছু কেলেঙ্কারি সম্পর্কে সে জানতো। যেগুলো অনেকের কাছে অজানা।ছিল। অন্যদিকে সেই মন্দির থেকে যারা সঙ্গীতে পারদর্শী হয়েছে তাদেরকেই সেই বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। সেই বিশেষ চিহ্নের সূত্র ধরেই হয়তো এই গল্পটি আরো এগিয়ে যাবে। যারা যারা এই মন্দিরে সংগীত শিক্ষা গ্রহণ করেছে তাদের সবার মাঝেই যোগসূত্র আছে এবং সেই চিহ্নটির সাথে যোগসূত্র আছে। অন্যদিকে হেমন্তের দলের লোক ভুল করে অন্য একজন সাধারণ ঘোড়া চালককে মেরেছিল। আসলে সে করিম ছিলই না। ওয়েব সিরিজের পর্বগুলো একেবারে রহস্যে ঘেরা। এবারের পর্বটি আমার কাছে ভালই লেগেছে। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়। পরবর্তী পর্বে আশা করছি আরো নতুন সব রহস্য সামনে চলে আসবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62257.31
ETH 1742.66
USDT 1.00
SBD 0.39