You are viewing a single comment's thread from:

RE: লাউয়ের ডাঁটা দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাঁতের উপকারের জন্য হলেও সারাদিন খাওয়া উচিত 🤪🤪। যাইহোক লাউ শাকের পাতাগুলো বেসন দিয়ে আর চালের গুঁড়া দিয়ে মিক্স করে সুন্দর করে তেলে ভেজে বড়া তৈরি করলেও খেতে দারুন লাগে। তবে লাউ শাকের পাতা খেতে যেমন ভালো লাগে তেমনি ডাটা গুলো খেতেও বেশ ভালো লাগে। আর মাছ দিয়ে রান্না করা হলে খেতে ভীষণ ভালো লাগে। লাউশাকের ডাটাগুলো চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে লাউ শাকের পাতার উপরের অংশের নরম ডাটা খেতে। এছাড়া মাঝে মাঝেই লাউশাক ভাজা করে খাই। বড় বড় টেংরা মাছ দিয়ে লাউ শাকের ডাটা একেবারে জমে গেছে দাদা। আর সাথে তো আলু আছেই। আলু এবং লাউ শাক দিয়ে টেংরা মাছের রেসিপি দারুন লেগেছে। মন চাচ্ছে গরম ভাত নিয়ে বসে পরি খাওয়ার জন্য😋। অনেক অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36