You are viewing a single comment's thread from:

RE: কচু দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

কচু শাকের সাথে কচু ফ্রি এটাতো দারুণ ব্যাপার। আমাকে যদি কেউ কচুর সাথে রুই মাছ ফ্রি দিত তাহলে সবাইকে রান্না করে খাওয়াতাম🤪। তবে বাড়ির কাছের সাপ্তাহিক বাজার গুলো থেকে কাঁচা বাজারগুলো করলে বেশ সস্তায় পাওয়া যায়। আর বড় বাজারগুলোতে সবজির বেশি দাম হয়ে থাকে। কচু শাকের গল্প শুনে কচু শাক খেতে মন চাইছে। কয়েকদিন থেকেই ইচ্ছে করছিল কচু শাক খেতে। এবার থেকে কচু শাক এবং কচু কিনলে শাকটা আমাকে দিয়ে দিয়েন দাদা🤭। রুই মাছের সাথে কচু রান্না করলে খেতে সত্যি ভালো লাগে। আর রুই মাছ সব সবজির সাথে একেবারে পারফেক্ট হয়। আর যেখানে আপনার মত একজন সেরা রাধুনী আছে সেখানে বাদ যাবেনা কোন অংশই। কচুর ডাটা, শাক, নিচের অংশ সবকিছু একেবারে দারুণভাবে রান্না করতে পারেন আপনি। রুই মাছের সাথে কচুর এই দারুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Sort:  
 4 years ago 

কচু শাকের সাথে কচু ফ্রি এটাতো দারুণ ব্যাপার। আমাকে যদি কেউ কচুর সাথে রুই মাছ ফ্রি দিত তাহলে সবাইকে রান্না করে খাওয়াতাম🤪

😄😄. তাহলে বিক্রেতাদের হাত করতে হবে, যে আমি একটা কিনলে আরেকটা ফ্রি দিতে হবে। সেই বাই ১ গেট ১ ফ্রির মতো ব্যাপার হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63721.87
ETH 1794.34
USDT 1.00
SBD 0.38