You are viewing a single comment's thread from:

RE: শীতের শীতলতায় উষ্ণতার খোঁজে

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি মনে করি আমার মতো আপনাদের কোন ছোট ছোট গল্প রয়েছে। গল্পগুলো কমেন্টের মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন।

শীতকালকে ঘিরে আমাদের নানান রকমের গল্প আছে। আসলে ছোটবেলা গুলো সত্যি অনেক আনন্দের ছিল। শীতের সময় সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখতাম বাসার বাহিরে বিভিন্ন ধরনের শুকনো খরকুটো কিংবা পাতা দিয়ে আগুন জালানো হত। সেখানে বসে বসে আগুন পোহাতাম আর একটা জিনিস করতাম সেটা হলো টক বড়াই কিংবা জলপাই সেখানে ছেড়ে দিতাম। সেই টক জলপাই পোড়া কিংবা বড়াই পোড়া খেতে বেশ ভালো লাগতো। আমার স্মৃতির খাতায় ছোটবেলার এই স্মৃতিগুলো সব সময় থেকে যাবে। হয়তো শীতকাল এলেই সেগুলো মনে পড়ে যায়। যাই হোক ভাইয়া আজকে সকাল বেলায় আমারও পরীক্ষা ছিল। অনেক কষ্টে শীত উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে গিয়েছি। আপনি আপনার অসুস্থ শরীর নিয়ে পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষা ভালো হয়েছে জেনে ভালো লাগলো।

Sort:  
 4 years ago 

আগে যখন ছোট ছিলাম তখন গ্রামে গেলে এসব বিষয় গুলো অনুধাবন করতে পারতাম। দিন গুলো বেশ ভালো ছিলো। আপনার মন্তব্যটি আমার ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64311.78
ETH 1873.24
USDT 1.00
SBD 0.36