You are viewing a single comment's thread from:

RE: ফিরে দেখা বছর- হিসাবের জের [ আবোল-তাবোল জীবনের গল্প ]

in আমার বাংলা ব্লগ4 years ago

জীবন সত্যি একটা জটিল অংকের ন্যায়, দেখে মনে হয় খুব সহজেই মিলে যাবে কিন্তু যখন শুরু করা হয় তখন আর সীমানা খুঁজে পাওয়া যায় না।

জীবন সত্যি জটিল অংকের মত। কখনো জীবনের হিসাব মিলানো যায় আর কখনো মাঝ পথেই এলোমেলো হয়ে যায়। হয়তো জীবনের অংকের সমীকরণ খুবই কঠিন। হয়তো বাস্তবতাকে সামনে রেখে সব হিসাব মিলাতে হয়। কিংবা বাস্তবতার আড়ালে নিজের বিষন্ন হাসিটাকে লুকিয়ে রাখতে হয়। কিংবা বাস্তবতার সম্মুখীন হয়ে ভালো থাকার চেষ্টা করতে হয় এবং মুখে ফুটে ওঠে বিষন্ন সেই হাসি। যাই হোক নতুন বছরকে সবাই হয়তো নতুন ভাবে স্বাগত জানাচ্ছে। কেউ বা প্রতীক্ষায় আছে ভালো কিছুর। কেউবা হতাশায় দিন গুনছে। এভাবেই চলছে জীবন। ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। হয়তো আপনার লিখার গভীরতা অনেক বেশি। তবে যতটুকু উপলব্ধি করতে পারি তাতেই অনেক কিছু শেখার আছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39