You are viewing a single comment's thread from:

RE: আলু, পটল, চিচিঙ্গা এবং টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

দাদা আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন পটলের ও চিচিঙ্গার খোসা ছাড়ালেন কি করে? এদের চেহারা যা হাল হয়েছে তাতে করে খোসা ছাড়ানো যে কতটা ঝামেলার ছিল সেটা বুঝতেই পারছি। আসলে টাটকা সবজিগুলো খোসা ছাড়ানো খুব সহজ। তবে শুকিয়ে যাওয়া সবজির খোসা ছাড়ানো আসলে অনেক দক্ষতার ব্যাপার। মাঝে মাঝে সবজি ফ্রিজে থাকতে থাকতে একেবারে শুকিয়ে যায়। মনে হয় যেন না খেতে পেয়ে নিজের শরীর ছেড়ে দিয়েছে। আমাদের মত অবস্থা হয়েছে🤭। শুয়ে বসে থাকতে থাকতে আমরা যেমন ক্লান্ত হয়ে যাই আর কি😅। আমি যখন বাসায় যাই তখন ছোট বোনরা বলে চলো সকালবেলায় ব্রাশ করতে করতে একটু হেঁটে আসি। আমার তো ঘুমই ভাঙ্গে না বাইরে হেঁটে আসা তো দূরের কথা। আপনি তবুও দু-এক পাক দিয়েছেন দাদা। এই সবজিগুলোতে টমেটো দেওয়াতে সত্যি ভালো হয়েছে। টমেটো দিলে আলাদা রকমের ফ্লেভার আসে।

Sort:  
 4 years ago 

দাদা আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন এবং পটলের ও চিচিঙ্গার খোসা ছাড়ালেন কি করে?

সে যে আর কি বলি, অনেক কষ্টে ছাড়িয়েছি। নরম হয়ে গেলে ছাড়ানো ঝামেলা বড্ড। আর আমি তা বটিতে করে সবজি তেমন কাটিনা, সব ছুরি আর কাটার দিয়ে কাজ চালাই, এতেই দ্রুত হয় আমার কাছে।

 4 years ago 

আমি আবার সবজি বটি দিয়ে কাটি। কাটার দিয়ে কাটতে অভ্যস্ত নই। এবার থেকে তাহলে চেষ্টা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62210.62
ETH 1769.88
USDT 1.00
SBD 0.38