You are viewing a single comment's thread from:

RE: অল্প বিদ্যা ভয়ংকরী

in আমার বাংলা ব্লগ4 years ago

তাহলে আমরা মানুষেরা কিভাবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে নিজেকে দাবি করতে পারি! এটাই প্রশ্ন থাকলো।

আসলে আমরা নিজেদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে দাবী করলেও আমরা বিবেক বুদ্ধিতে কতটা সৃষ্টির সেরা জীব সেটা আমরা সবাই বুঝি। হয়তো সৃষ্টিকর্তা আমাদের বুদ্ধি দিয়েছেন কিন্তু নিজের বিবেক কতটুকু আমরা জাগ্রত করতে পেরেছি সেটা আমাদের উপর নির্ভর করছে। যাই হোক ভাইয়া আসলে অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্কর হয়। প্রত্যেকটি সেক্টরে যদি গভীর জ্ঞান না থাকে তাহলে কখনোই সফলতা অর্জন করা যায় না। আপনি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাই হয়তো আপনার জ্ঞান আলাদা ধরনের। অন্যদিকে একজন ড্রাইভারের যদি ড্রাইভিং এর পাশাপাশি অন্যান্য ছোট ছোট কাজগুলো জানা থাকে তাহলে তার জ্ঞানের পরিধি যেমন বৃদ্ধি পাবে তেমনি সে ভালো একজন ড্রাইভারও হতে পারবে। আর যদি তার জ্ঞানের পরিধি খুবই অল্প থাকে তাহলে সেই অল্প বিদ্যা সব সময় ভয়ংকরী হয়ে ওঠে। প্রত্যেকটি ক্ষেত্রেই সেটা লক্ষ্য করা যায়।

Sort:  
 4 years ago 

ঠিক বলেছেন আপু,

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37