RE: আলু-পটল দিয়ে বাগদা চিংড়ির সুস্বাদু রেসিপি
আমার এই বাগদা চিংড়ি আর পটলের অবস্থা প্রায় একই রকম, এই কথা বললাম কারণ দুটোই ফ্রিজে অনেকদিন ধরে পড়ে ছিল।
আমার যদি এরকম একটা ফ্রিজ থাকত তাহলে খুব দারুণ হতো। আপনার কাছে তো চিংড়ি মাছের খনি আছে দাদা🤪। দাদা আপনার ফ্রিজে সব সময় চিংড়ি মাছ জমা থাকে আর আমার বাসায় চিংড়ি মাছ আনা হলেই তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায়। তবে ফ্রিজে রাখার পর চিংড়ি মাছ কাটতে একটু সমস্যা হয়। কিন্তু ফ্রিজ থেকে বের করার পর যখন শক্ত থাকে তখন চিংড়ি মাছ কাটলে ভালো হয়। চিংড়ি মাছ দিয়ে যা কিছুই তৈরি করা হোক না কেন খেতে ভালো লাগে। কয়েকদিন আগে আমাদেরকে বললেই হত নারিকেল নিয়ে আপনার বাসায় হাজির হতাম😍। আপনার হাতে তৈরি চিংড়ি মাছের মালাইকারি খেতে পারতাম। আপনার তৈরি করা আলু, পটল ও চিংড়ি মাছের এই রেসিপি দারুন হয়েছে দাদা। দেখেই তো খেতে মন চাইছে। ধন্যবাদ দাদা লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।