You are viewing a single comment's thread from:

RE: আবর্তন

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাঙা স্বপ্ন গুলো না হয় আরেকটু ভেঙ্গে যাক
তবুও তো ছুঁতে ইচ্ছে করে আরো একবার
কপালের ঐ নীল টিপটা না হয় কালোই হোক
থাকুক না হয় ঐ ঝাঁঝালো শাসন
রং ধনুর সাত রং থেকে হারিয়ে যাক দু চারটে রং
মেঘে মেঘে ঘর্ষণ হয়েই যাক
তবুও ফিরে আসুক এই সকালটা

আপনার লেখা কবিতা এর আগে পড়েছি কিনা মনে পড়ছে না। তবে আপনি এত ভালো কবিতা লিখেন এর আগে জানা ছিল না। প্রত্যেকটি লাইন যেন নতুন রকমের ছন্দ। আসলে আমাদের জীবন থেকেই ছন্দের তৈরি হয়। আর জীবনের কথাগুলোই ছন্দের ভাষায় কবিতা হয়ে যায়। নতুনভাবে স্বপ্ন দেখার নামই জীবন। জীবনের বাস্তবতায় স্বপ্ন আছে বলেই আমরা বেঁচে আছি। আর মেসের খালা ফিরে এসেছে সেই খুশিতে আমাদেরকে মিষ্টি খাওয়ালে ভালো হবে ভাইয়া। আমরা মনে হয় মনে মনে দোয়া করেছিলাম তাই তো সে ফিরে এসেছে। 😅😅

Sort:  
 4 years ago 

এমন পাগলামো করে মোটামুটি প্রতি সপ্তাহেই একটা করে পোস্ট দেওয়ার চেষ্টা করি। নিজেকে খোঁজার একটা ব্যর্থ চেষ্টা বলা যায়। মনে মনে যেমন দোয়া করেছেন, আমিও মনে মনে সবাইকে মিষ্টি খাইয়ে দেব আপু 😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59400.15
ETH 1585.26
USDT 1.00
SBD 0.41