You are viewing a single comment's thread from:
RE: আলু-বেগুন দিয়ে চিংড়ির পাতলা ঝোল রেসিপি
আমি বাজারে গেলে কমপক্ষে ১-২ কিলোর নিচে আসে না, আবার যদি মামাদের কিনতে বলে রাখি তাহলে যখনি বাড়ির উপর দিয়ে মাছওয়ালা যায় তখনি আবার কেনে। ফলে এখন চিংড়ির খনি আমার কাছে 😆।
দাদা আপনার কাছে যেহেতু চিংড়ির খনি আছে তাহলে তো আমাদের চিন্তাই নেই। চিংড়ি আমার ভীষণ প্রিয়। মাঝে মাঝে যদি আপনার খনি থেকে আমাদের কাছে চিংড়ি পাচার করা হয় তাহলে আমরাও একটু খেতে পাবো আর কি। আপনার মত যদি আমারও চিংড়ির খনি থাকতো তাহলে বেশ মজা হত। আমি কিন্তু সবাইকে দিয়েই খেতাম দাদা 🤪। যাইহোক চিংড়ি মাছ যা কিছু দিয়েই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর সাথে যদি কয়েক টুকরা আলু দেওয়া হয় তাহলে একেবারে জমে যায়। বেগুন দিয়ে চিংড়ি মাছের রেসিপি দারুন লোভনীয় হয়েছে। আপনার খনি থেকে চিংড়ি মাছ পাওয়ার আশায় রইলাম দাদা।