You are viewing a single comment's thread from:

RE: নাইলোটিকা মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনাদের সাথে ভাজার কথা বলতে বলতে আমার নিজেরই এখন ভাজা খেতে মন চাইছে কিন্তু হাতের কাছে আর নাই হা হা।

আমাদের কাছে মাছ ভাজার কথা বলতে গিয়ে আপনার খেতে মন চাইছে আর আপনার লেখাগুলো পড়ে আমারও খেতে মন চাইছে দাদা🤪। নাইলোটিকা মাছ কিংবা তেলাপিয়া মাছ ভাজা খেতে দারুন লাগে। নাইলোটিকা মাছগুলো দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মত। পুকুরে চাষ করা মাছ হলেও যদি একটু বড় সাইজের হয় তাহলে খেতে ভালই লাগে। আর কাঁচা কলার সাথে মাছ রান্না করলে সব সময় খেতে ভালো লাগে। মাছ দিয়ে কাঁচা কলার হালকা ঝোল হলে মাছ ভাজার কথা আর মাথায় থাকে না। আলু ও কাঁচা কলা দিয়ে তৈরি করা নাইলোটিকা মাছের এই রেসিপি দারুন ছিল দাদা। অনেক অনেক লোভনীয় লাগছে তরকারী দেখতে। খাওয়ার সময় আমাদেরকে একটু দাওয়াত দিলেই হত। আমরাও খেতে পারতাম।
😋😋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64656.44
ETH 1865.47
USDT 1.00
SBD 0.38