You are viewing a single comment's thread from:

RE: শুধু আলু এবং পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের সিম্পিল ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার কাছে এমনিতেও সবকিছুই ভালো লাগে, খাওয়াদাওয়ার ব্যাপারে না শব্দটা একদমই করতে পারি না।

মজার মজার খাবার দেখলে না শব্দটা একেবারেই মুখ থেকে বেরোতে চায় না 🤪🤪। আর যদি বাসায় মজার মজার রেসিপি তৈরি করা হয় তাহলে তো না করার কোন সুযোগই নেই। অনেক সময় রান্না করতে গেলে চিন্তায় পড়তে হয় কোন সবজি দিয়ে মাছ রান্না করা যায়। তবে আলু দিয়ে যেকোন মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। তেলাপিয়া মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি আলু দিয়ে পাতলা ঝোল করেছেন দেখে মনে হচ্ছে খেতে ভালই হয়েছে। অনেক সময় তরকারিতে লবণের পরিমাণ কম হয়ে যায়। তবে বেশি হলেই সমস্যা। কম হয়ে গেলে আবারো একটু লবণ দিয়ে দিলেই হয়ে যাবে। আমার তো মাঝে মাঝে এমন হয় লবণ দিতেই ভুলে যাই 😃। যাইহোক দাদা মজার একটি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65602.57
ETH 1924.81
USDT 1.00
SBD 0.38