You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলার একটি বৃষ্টির রাত ও ইলিশ মাছ।

in আমার বাংলা ব্লগ4 years ago

ইলিশ মাছ জাল দিয়ে খাওয়াকে অন্যান্য এলাকায় কি বলে আমার জানা নেই সঠিক তবে ছোটবেলা থেকে আমাদের এখানে এটাই বলে।

আগেকার সময় যখন ফ্রিজ ছিল না তখন সবাই এভাবেই মাছ কেটে জাল দিয়ে রাখত। আসলে সেই মাছ খেতে বেশ ভালো লাগতো। কড়াই ভর্তি মাছ থাকত। একটু একটু করে খাওয়া হত আবার গরম করে রাখা হতো। আসলে সেই অতীত স্মৃতিগুলো হারিয়ে গেছে। এখন সবার মাছ ফ্রিজে ঢুকে যায়। আর ফ্রিজ থেকে বের করে সেই মাছগুলো খেতে খুব একটা ভালো লাগে না। সত্যি ভাইয়া আপনার অতীতের স্মৃতিগুলো জেনে অনেক ভালো লাগলো। লাখ টাকা দিয়েও সেই সুন্দর মুহূর্তগুলো কিংবা অনুভূতিগুলো কিনতে পাওয়া যাবে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38