You are viewing a single comment's thread from:
RE: নবমীতে বনগাঁর দুর্গা পুজোতে ঘোরাঘুরি -পর্ব ১
দাদা আপনি আপনার মাসিমা এবং বোনদেরকে নিয়ে গ্রামের দিকের মন্দিরগুলোতে ঘুরতে গিয়েছেন দেখে সত্যি ভালো লাগলো। আসলে গ্রাম্য পরিবেশ শহরের তুলনায় অনেক বেশি সুন্দর। এর আগে যেহেতু কলকাতায় গিয়েছিলেন তাই দেখেছেন সেখানে প্রচন্ড ভিড় ছিল। তাই পরিবারের লোকজনকে নিয়ে সেখানে ঘুরতে যাওয়া সত্যিই অনেক ঝামেলার ব্যাপার ছিল। অভিযান সংঘ সবকিছুর দারুন আয়োজন করেছে। শেষের দিকের ভিডিওগ্রাফি দেখে আরো সবচেয়ে বেশি ভালো লাগলো দাদা। সুন্দর পানির ফোয়ারা এবং গেটের আলোকসজ্জা গুলো খুবই সুন্দর লাগছিল। আর সেই সাথে দারুন দারুন মিষ্টি প্রেমের গান বাজছিল। তাইতো বলি পুজোর সময় সবাই প্রেমে পড়ে কেন। এবার বুঝতে পারলাম প্রেমে পড়ার কারণ। গানের মিষ্টি মধুর কথা গুলো সবার মনে প্রেম জাগায়। 🤪🤪