You are viewing a single comment's thread from:

RE: ফলুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

এই মাছকে আঞ্চলিক ভাষায় অনেক নামে ডাকা হয়ে থাকে।

আমরা মাছে ভাতে বাঙালি। তাই সব ধরনের মাছ আমাদের সকলের কাছেই অতি পরিচিত। কিন্তু অঞ্চল ভেদে মাছের নামের মধ্যে বেশ পার্থক্য আছে। আমার অঞ্চলে আঞ্চলিক ভাষায় এই মাছের নাম "ফইলা মাছ"। নামে যাই হোক না কেন খাবারের স্বাদের দিক থেকে আমরা বাঙালিরা সবসময় বেশ সচেতন। কারণ লোভনীয় খাবার গুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে। এই মাছের সর্ষে পোস্ত কখনো খাওয়া হয়নি দাদা। তবে মনে হচ্ছে খেতে ভালই লাগবে। এছাড়া আলু দিয়ে কিংবা আলু বেগুন একত্রে মিক্স করে এই মাছের সাথে রান্না করলে খেতে বেশ ভালই লাগে। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62130.04
ETH 1736.42
USDT 1.00
SBD 0.39