You are viewing a single comment's thread from:

RE: টেলিভিশন - শৈশবের স্মৃতি।

in আমার বাংলা ব্লগ4 years ago

সম্ভবত প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার বিটিভিতে বাংলা সিনেমা হত। আর শুক্রবার রাতে আলিফ লায়লা হত।

সত্যি ভাইয়া শৈশবের সোনালী দিনগুলো এখনো খুবই মনে পড়ে। আমার এখনো মনে পড়ে সেই বিটিভির সিনেমা দেখার কথা। যেদিন সিনেমা থাকতো সেদিন সিনেমা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকেই যে যার জায়গা দখল করে বসে থাকতো। ঘরের মধ্যে ঢোকার মত জায়গা থাকতো না। সেই টিভিটি এখনো আছে বাসায়। তবে দেখা হয় না। সেই সময় মানুষ এই টিভির সিনেমার মাঝে এবং আলিফ লায়লার মাঝে অনেক বিনোদন খুঁজে নিতো। সত্যি সেই সময়গুলো অনেক মধুর ছিল। তবে বর্তমানে সবকিছু উন্নত হয়েছে তাই এখন আর কোন কিছুই হৃদয়ে ছোঁয়া লাগেনা। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতাম আলিফ লায়লা দেখার জন্য। আর মিনা কার্টুন আমার খুবই প্রিয় ছিল। তবে এখন আর কেন জানি কোন কিছুই আর প্রিয় হয়ে ওঠে না। ধন্যবাদ আপনাকে ভাইয়া শৈশবের মধুর স্মৃতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39