You are viewing a single comment's thread from:

RE: পুঁটি মাছের মজাদার তরকারি

in আমার বাংলা ব্লগ4 years ago

নদীর পুঁটি মাছের স্বাদটা যেন একদম বিচক্ষণ স্বাদের লেগেছিলো, আর এমনিতে পুঁটি মাছ খেলাম কয় মাস বাদে তারও ঠিক নেই। ফলে অনেকদিন বাদে তারপর নদীর পুঁটি মাছ, এমনিতে জিহ্বায় চলে আসবে।

নদীর পুঁটি মাছের কথা শুনে জিভে জল চলে আসলো দাদা। আসলে আমরা যত বড় মাছই খাইনা কেন পুঁটি মাছের মতো স্বাদ অন্য কিছুতে নেই। আর যদি হয় নদীর পুঁটি মাছ তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। মচমচে পুঁটি মাছ ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে মচমচে মাছ ভাজা হলে আর কিছুই লাগে না। আর আপনি যেহেতু খুব সুন্দর করে সজনে ডাঁটা ও আলু দিয়ে পুঁটি মাছের তরকারি রেসিপি তৈরি করেছেন তাহলে তো খেতে আরও বেশি মজার হয়েছে। এই সময় সজনে ডাঁটা খেতে অনেক ভালো লাগে। আলু ও সজনে ডাঁটার বেশ ভাব রয়েছে। তাই আলু দিয়ে সজনে ডাঁটার সাথে যদি পুঁটি মাছ রান্না করা হয় তাহলে খেতে দারুন লাগবে। আপনার রেসিপি আমার কাছে ভীষণ ভালো লেগেছে দাদা। মন চাচ্ছে আমিও তৈরি করে খেয়ে ফেলি। খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে উপহার দিয়েছেন। আপনার রেসিপি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দাদা মজার রেসিপি শেয়ার করার জন্য।🥰🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64796.00
ETH 1876.83
USDT 1.00
SBD 0.38