You are viewing a single comment's thread from:

RE: শালিক || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

জমাট বাঁধা রক্তে আমার
বক্ষ হয়েছে ক্ষত
তবু শালিক আজ দেখাই না
আমার চিহ্নগুলো
আজ তুমি উড়তে শিখেছো
বহু মাঠে ধান খাচ্ছো
কষ্ট নেই ভালো থেকো
শালিক তুমি যেথায় থাকো ।।

যে শালিক উড়ে যাবার সে শালিক উড়ে যাবে। আসলে মুক্ত বিহঙ্গের মত ঘুরে বেড়ানো শালিকেরা কখনোই কারো পোষ মানে না। হয়তো যেদিন ক্লান্ত হয়ে নীড়ে ফিরে আসার চেষ্টা করবে সেদিন দেখবে দমকা এক ঝড়ো হাওয়ায় তার পাখা দুটো ভেঙে গেছে। কিন্তু সেদিন ফেরার পথ থাকবে না। সম্পর্ক গুলো হয়তো সেদিন সেই ঝড়ের মতোই তছনছ হয়ে যাবে। শুধু সেই ঝড় রেখে যাবে কিছু স্মৃতি। হয়তো সেদিন হৃদয়ে জমাট বাঁধা রক্তক্ষরণ একেবারে শুকিয়ে যাবে। কিন্তু রয়ে যাবে সেই স্মৃতি চিহ্ন। অসাধারন লিখেছেন ভাইয়া। দারুন একটি কবিতা সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Sort:  
 4 years ago 

চেষ্টা করেছি সমসাময়িক ব্যাপার নিয়ে একটু লেখার জন্য। এমনটাই হচ্ছে প্রতিনিয়ত আশেপাশে আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39