You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে:ভুলের স্বর্গ

in আমার বাংলা ব্লগ4 years ago

কোন ধর্ম নয় নয় কোন জাতির প্রতি ঘৃণাবোধ
কিছু মানুষের ঈর্ষা লোভ জমে ওঠে
এক অগ্নিগর্ভে পুড়তে থাকে মানবতা।

দাদা আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। তবে আমি আপনার এই কবিতা পড়ে একটি কথাই বলতে চাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ। আমাদের ধর্ম আমাদের নিজেদের কাছে। তাই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই আমাদের চলতে হবে। কারণ অন্যের ধর্ম পালনে আমরা তাদেরকে বাঁধা দিতে পারিনা। তবে দিন শেষে আমরা সেই রক্তে মাংসে গড়া মানুষ। আর আমাদের অনুভূতি গুলো একই রকম। তাই আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকি তাহলে পৃথিবী আরো সুন্দর হবে এবং আমাদের মধ্যে আর ধর্মের বৈষম্য দেখা দিবেনা। দারুন কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37