RE: মুভি রিভিউ: পসেইডন রেক্স ( Poseidon Rex )
মুভির কাহিনীতে একটু কমেডি না থাকলে আবার বেশ জমে না।
দাদা আপনার মুভি রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনি একদম ঠিক কথাই বলেছেন মুভির কাহিনীতে যদি কমেডি না থাকে তাহলে মুভি জমে ওঠে না। আর আপনি এত সুন্দর একটি মুভি রিভিউ করেছেন যে মুভিটি একদিকে যেমন কমেডিতে ভরপুর অন্যদিকে হচ্ছে এডভেঞ্চারে ভরা। কমেডি মুভি গুলো দেখতে আমার ভালোই লাগে। তবে এই মুভি এর আগে আমি দেখিনি। আপনার এই লেখনী থেকে জানতে পারলাম এই মুভিটি মূলত ইংলিশ মুভি। আর পরে হিন্দিতে ডাব্লিং করা হয়েছে। আসলে ইংলিশ মুভি গুলো সব সময় এডভেঞ্চারে পরিপূর্ণ থাকে। আমি মাঝে মাঝেই ইংলিশ মুভি গুলো দেখি। এগুলো যতটানা কাহিনীনির্ভর তার চেয়ে বেশি এডভেঞ্চার ও কমেডিতে পরিপূর্ণ। বাংলা মুভি বা হিন্দি মুভি গুলো যেমন কোন একটি কাহিনীর উপর নির্ভর করে বা কোন একটি চরিত্রের উপর নির্ভর করে গড়ে ওঠে তেমনি এই ইংলিশ মুভি গুলো একটু ভিন্ন ধরনের। তাই এই মুভিগুলো দেখার প্রতি আকর্ষণ বেশি থাকে। কারণ এই মুভিগুলো শেষ পর্যন্ত না দেখলে কোন কিছুই আন্দাজ করা যায় না যে শেষের দিকে কি হতে চলেছে। সব সময় উত্তেজনা কাজ করে শেষ পর্যন্ত দেখার জন্য তেমনি আপনিও অনেক সুন্দর একটি মুভি শেয়ার করেছেন। যা একেবারে কমেডি ও এডভেঞ্চারে পরিপূর্ণ। ভয়ঙ্কর দানব বা ডাইনোসরের কথা আমরা শুনেছি। তবে বর্তমান সময়ে ডাইনোসর খুব একটা দেখতে পাওয়া যায় না। কারণ বর্তমানে এখন দানবাকৃতির প্রাণীগুলো নেই বললেই চলে। এই মুভিতে যে ডাইনোসরের কথা বলা হয়েছে সেটি সত্যি অনেক ভয়ঙ্কর। আমি যখন আপনার এই মুভি রিভিউ পড়ছিলাম তখন খুবই মনোযোগ দিয়ে পড়েছি দাদা। কারণ প্রতিটি লাইনের মাঝে আমি এডভেঞ্চার খুঁজে পেয়েছি। মনে হচ্ছিল যেন চোখের সামনে সবকিছু ঘটছে। আর আমার কাছে বেশি ভালো লেগেছে আপনি আজকে ভিন্নধরনের একটি মুভি নিয়ে রিভিউ পোস্ট করেছেন। ডাইনোসরের বসবাসের স্থান ধ্বংস করার ফলে এই ডাইনোসর ক্ষিপ্ত হয়েছে এবং প্রতিশোধ নেওয়ার জন্য ছুটে এসেছে। ডাইনোসরের হাত থেকে রক্ষা পেতে ছোটাছুটি করেছে। সমুদ্রের নিচের সেই সোনার সন্ধানে যারা গেছিল তারা ডাইনোসরের আক্রমণে অনেকটা ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিল। অনেক প্লান পরিকল্পনার পর এই ভয়ঙ্কর ডাইনোসরকে ট্র্যাক করা গেছে এবং আর্মির টিম ভয়ঙ্কর প্রার্থীকে ট্র্যাক করে মিসাইল হামলা করে এই প্রাণীটিকে হত্যা করতে সক্ষম হয়েছে। জেনে ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে আপনি মুভি রিভিউ করার জন্য অনেক সুন্দর একটি মুভি নির্বাচন করে নিয়েছিলেন দাদা। আসলে এরকম এডভেঞ্চার মুভি দেখতে যেমন ভালো লাগে তেমনি এই মুভি রিভিউ গুলো পড়তেও ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লেগেছে দাদা। আশা করছি এই ধরনের মুভি রিভিউ আপনি আবারো শেয়ার করবেন এবং আমাদের কে সুন্দর ভাবে পড়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাকে দাদা।