You are viewing a single comment's thread from:

RE: বিকালে একটু ইকো পার্কে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসলে অনেকের মাঝে থেকে সময় কাটানোর মাঝে একটা অন্যরকম ভালো লাগা অনুভূতি জাগ্রত হয়।

অনেকের মাঝে সময় কাটানোর মাঝে আলাদা এক ভালো লাগা কাজ করে। দাদা আপনার এই কথাটির সাথে আমি একদম সহমত পোষণ করছি। দাদা আপনি অনেকদিন পর ইকো পার্কে ঘুরতে গিয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। দৈনন্দিন বিভিন্ন কাজের চাপে হয়তো সেই সময় হয়ে ওঠে না তবে আমাদের মানসিক প্রশান্তির জন্য মাঝে মাঝে যদি আমরা আমাদের প্রিয় জায়গা গুলোতে ঘুরতে যাই তাহলে অনেক ভালো লাগে। কাজ আমাদের নিত্যদিনের সঙ্গী। তবুও এই কাজের ফাঁকে আমরা যদি আমাদের মানসিক প্রশান্তির জন্য একটুখানি ঘুরে আসি তাহলে খুবই ভালো লাগে। দাদা আপনি অনেকদিন পরে ঘুরতে গিয়েছেন এবং সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। ইকো পার্কের ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। এছাড়া আপনি অনেক সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই পার্কের ভিতরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। এটি খুবই দর্শনীয় একটি পার্ক এটা বোঝাই যাচ্ছে। হয়তো এই পার্কটি দেখার সৌভাগ্য কখনো হবে না তবে আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে পার্কটি সম্পর্কে অনেক ধারণা পেয়েছি এবং আপনার কাটানো মুহূর্ত গুলোর মাধ্যমে আমরা অনেক উপভোগ করার সুযোগ পেয়েছি। আপনি এই পার্কে ঘুরতে গিয়ে সাইকেলে উঠেছেন এবং অনেক মজা করেছেন এটা জেনে ভালো লাগলো। এছাড়া আপনি যেহেতু ক্রিকেট খেলতে পছন্দ করেন তাই আপনি এই পার্কে গিয়ে কিছুক্ষণ সময় ক্রিকেট খেলেছেনএটা জেনে ভালো লেগেছে আমার। সবশেষে আপনি এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62675.83
ETH 1780.00
USDT 1.00
SBD 0.38