You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: জীবন তৃষ্ণা

in আমার বাংলা ব্লগ4 years ago

শ্রদ্ধেয় স্যার উত্তম কুমার এবং সুচিত্রা ম্যাম তাদের অভিনয়ের জাদুতে সবার মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। সেই সময়কার মুভিগুলোতে উত্তম কুমার ও সুচিত্রা সেন এই দুটো নাম শুনলেই সেই মুভি দেখার জন্য সবাই আগ্রহ প্রকাশ করত। উত্তম সুচিত্রা জুটি হচ্ছে সর্বকালের সেরা জুটি। বাংলা মুভিতে কিছু কিছু জুটি রয়েছে যেগুলো সবসময়ই সবার কাছে সেরা থাকে। তেমনি করে এই জুটি আজীবন মানুষের অন্তরে থেকে যাবে। "জীবন তৃষ্ণা" এই মুভিটি এর আগে দেখিনি। তবে আপনি যখন আপনার এই রিভিউ পোস্ট করছিলাম তখন খুবই ভালো লেগেছিল আমার। জীবন যখন যে যার মত। জীবনের এই পথ চলা কে কেন্দ্র করে অনেক সুন্দর একটি মুভি তৈরি করা হয়েছিল। এই ছবিতে যিনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় উত্তম কুমার স্যার তার প্রিয় মানুষটির পাশে সব সময় থেকেছেন। তাদের এই সুন্দর প্রেমের গল্প আমার কাছে খুবই ভালো লেগেছে। একটি মুভি সার্থক হয় তখনই যখন মুভির গল্প গুলো সুন্দর হয়। আর এইসব সার্থক বাংলা মুভিকে আরও বেশি সুন্দর করার জন্য যারা প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন তাদের অভিনয়ের জাদুতে মুভি গুলো আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে। অনেক সুন্দরভাবে এই বাংলা মুভি "জীবন তৃষ্ণা" রিভিউ পোস্ট তৈরী করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36