You are viewing a single comment's thread from:

RE: বাংলা মুভি রিভিউ: সুভাষ চন্দ্র

in আমার বাংলা ব্লগ4 years ago

সুভাষচন্দ্র মুভির উপর আপনি যে রিভিউ পোস্ট করেছেন সেটি অসাধারণ ছিল দাদা। আমি এই মুভিটি একবার দেখেছিলাম। সত্যি কথা বলতে আপনি খুব নিখুঁতভাবে এই মুভির প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। সুভাষচন্দ্র বসুর জীবনীর উপর তৈরি করা এই মুভি আমাদের মাঝে দেশপ্রেমের শিক্ষা প্রদান করে। নতুন প্রজন্মকে দেশপ্রেমের প্রতি আগ্রহী হওয়ার জন্য এই মুভিটি খুবই জরুরী। আসলে আমাদের নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা তৈরি করা উচিত এবং নিজের দেশকে ভালোবাসা উচিত। এই মুভিটি দেখার মাধ্যমে অনেকেই নিজের দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে এবং পুরনো সেই ইতিহাস গুলো জানতে পারবে। ইংরেজদের কবলে দেশের মানুস গুলো কতটা অত্যাচারিত হয়েছিল এবং এই অত্যাচারের হাত থেকে কিভাবে মুক্তি পেয়েছে প্রতিটি বিষয়ে তারা জানতে পারবে। আমার মনে হয় যুগ যুগ ধরে এই মুভিটি সকলের কাছেই জনপ্রিয় থাকবে। অনেক শিক্ষনীয় একটি মুভির রিভিউ পোস্ট তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63806.13
ETH 1769.93
USDT 1.00
SBD 0.39