You are viewing a single comment's thread from:

RE: দুই ভাইয়ের সুন্দর বেড়ানোর ছবি।।ডিসেম্বর ২০২১।।

in আমার বাংলা ব্লগ5 years ago

"ভাই বড় ধন রক্তের বাঁধন।"

আপনি একদম ঠিক বলেছেন দাদা ভাই বড় ধন রক্তের বাঁধন। এই পৃথিবীতে ভাইয়ের মত আপন কেউ হয় না। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তা সত্যিই মনমুগ্ধকর। সুন্দর ফটোগ্রাফি এবং আপনার লেখা কথাগুলো পড়ে কেন জানি চোখের কোনে জল চলে আসলো দাদা। এই ছোট্ট ফটোগ্রাফির মাধ্যমে মিশে রয়েছে আমাদের অনেক আবেগ এবং অনুভূতি। যে অনুভূতিগুলো হয়তো কাউকে বলে বোঝানোর মত নয়। এই ছোট ফটোগ্রাফি ও ঐ কথাগুলোর মাঝে মিশে রয়েছে অনেক অনেক ভালোবাসা। কেন জানিনা আজ বারবার মনে হচ্ছে এই পৃথিবীতে একজন বড় দাদা যার নেই সে সবচেয়ে বেশি হতভাগা। হয়তো সেই তালিকায় আমি রয়েছি। কারণ বড় দাদার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি। অনেক সুন্দর একটি পোষ্ট এবং ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38