You are viewing a single comment's thread from:

RE: ওয়ালটনে একদিন || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ5 years ago

ইদানিং বউ আমার খুব কষ্ট করে রান্না করে ।

ভাইয়া আপনার এই কথাটির মাঝে অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে। আপনার মত করে যদি সবাই চিন্তা করতো তাহলে প্রতিটি সংসার অনেক সুখের হতো। আমাদের জীবনে এমন কিছু জিনিসের প্রয়োজন যেগুলো দূর থেকে বিলাসিতা মনে হতে পারে কিন্তু যারা সবকিছু সামলে, নিজের পরিবার সামলে রান্না করছে তারাই বুঝতে পারে আসলে সবকিছু সামলানো কতটা কঠিন কাজ। সবকিছু সামলে প্লাস সংসারের কাজ করে রান্না করা ও ভিডিও করা খুবই কঠিন কাজ। ছোট বাচ্চা নিয়ে কাজ করা আরো বেশি কষ্টের। আপনি আপনার প্রিয় মানুষটির সেই কষ্টগুলো উপলব্ধি করতে পেরেছেন এটাই অনেক বড় পাওয়া। সবাই এই কষ্টগুলো উপলব্ধি করতে পারে না। তারা ভাবে রান্নাবান্না করা এতো শুধু মেয়েদের কাজ। এর মধ্যে বোধহয় কোন কষ্ট নেই। সত্যি কথা বলতে যারা প্রতিনিয়ত রান্না করে এবং পরিবারের সব কাজ সামলায় শুধুমাত্র তারাই বলতে পারবে এগুলো কতটা কষ্টকর। ভাইয়া সত্যিই আপনি অনেক ভালো মনের একজন মানুষ। সেজন্য আপনি আপনার প্রিয় মানুষের কষ্ট গুলো উপলব্ধি করছেন। খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপনি। আশা করছি এর ফলে আপু খুব তাড়াতাড়ি নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে। আপু একদিকে যেমন ভালো রান্না করে অন্যদিকে ভালো পোস্ট করে। সংসারের সব কাজ সামলে প্লাস ছোট বাচ্চার সামলে আপু যে এত ভালো রান্না করে এটার জন্য আপুকে অনেক ধন্যবাদ। যাইহোক উন্নত প্রযুক্তির এসব জিনিসপত্রের জন্য হয়তো আপুর কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এখন। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভাইয়া। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Sort:  
 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39