You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ। আমার কর্মক্ষেত্রের কিছু অনুভূতি। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago

চারপাশে উত্তপ্ত লোহা গুলো দেখে কেন জানি ভয় লাগছে আমার। এখানে শ্রমিকরা কত পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে এটা ভেবে কষ্ট পাচ্ছি। আমাদের বাস্তব জীবন বড়ই কঠিন। জীবনে চলার পথে অর্থের প্রয়োজন। এমনও মানুষ রয়েছে যারা শীতকাল গরমকাল সবকিছু উপেক্ষা করে উত্তপ্ত লোহার সাথেই কাজ করে যাচ্ছে। গরমের মধ্যে অনেক কষ্ট সহ্য করতে হয় শ্রমিকদের। আপনার পোস্টটি পড়ার পর আপনাকে কি মন্তব্য করব সেটা বলার ভাষা হারিয়ে ফেলেছি ভাইয়া। কেন জানি মনের কোনে কষ্টের অনুভূতি হচ্ছে। ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

Sort:  
 5 years ago 

আপনার কমেন্টটি পড়ে এবং কি আপনার আবেগ জড়ানো কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। আসলে আমাদের যারা লোহার জগতে বিশেষ করে রোলিং মিলে চাকরি করি তাদের কষ্টের সীমানেই। এবং কি তাদের প্রতিটা পয়সা তাদের রক্তের বিনিময়ে আয় করা। যাইহোক আপনি বুঝতে পেরেছেন এটা জেনে নিজের কাছে খুবই ভালো লাগছে। আপনার জন্য ভালোবাসা অবিরাম আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65011.48
ETH 1955.53
USDT 1.00
SBD 0.37