You are viewing a single comment's thread from:

RE: আমার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনার করা প্রথম গ্রাফিক্স প্রোজেক্ট দেখে খুবই ভালো লাগলো দাদা। আপনি অনেক বেশি দক্ষতার অধিকারী। আসলে আপনার অনেক বেশি ইচ্ছা শক্তি রয়েছে। মানুষের ভিতরে যদি অনেক বেশি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে খুব সহজেই যেকোনো কঠিন কাজও করতে পারে। যেমনটি আপনি করেছেন। আপনার তৈরি করা প্রথম গ্রাফিক প্রজেক্ট দেখে বোঝার কোন উপায় নেই এটি আপনি প্রথম তৈরি করেছেন। একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের কাছেও আপনার এই প্রজেক্টটি হার মানায়। হয়তোবা এমন কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা আপনার থেকে ভালো ডিজাইন করতে পারে না। গ্রাফিক ডিজাইন এর কাজ গুলো খুবই নিখুঁত ভাবে করতে হয়। এগুলো শুধুমাত্র আপনার মত মানুষের দ্বারাই প্রথমবারেই এত সুন্দর করে করা সম্ভব। যেগুলো আমাদের মত সাধারন মানুষরা কল্পনাও করতে পারে না কখনো। কার্ডগুলোর ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের কাজ গুলো অসাধারণ হয়েছে। আপনি আপনার বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যেও যে এত সুন্দর গ্রাফিক প্রজেক্ট এর কাজ গুলো করেছেন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দাদা আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি এভাবেই নতুন নতুন গ্রাফিক প্রজেক্ট তৈরি করুন এই কামনাই করি সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36