You are viewing a single comment's thread from:

RE: নিজেকে প্রস্তুত করো । বদলে যাবে সব।

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনি অন্য সবার কাছে ততক্ষণ মূল্যহীন যতক্ষণ না নিজের মূল্য বাড়ানোর জন্য কিছু একটা করছেন।

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আমাদের এই জীবন বড়ই অদ্ভুত। সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো অনেকটা বদলে যায়। নিজের মূল্য না থাকলে কাছের মানুষগুলো পাথরের মতো ছুড়ে ফেলে দেয়। কঠোর পরিশ্রম আর ইচ্ছা শক্তির মাধ্যমে নিজের অবস্থানকে শক্ত করতে হবে। তাহলেই হয়তো কাছের মানুষগুলো আপন করে নিবে। নিয়তি বড়ই কঠিন দুঃসময়ে সেই কাছের মানুষগুলো দূরে সরে যায়। সুসময়ের বন্ধু সকলেই হতে চায়। পৃথিবীতে সবাই স্বার্থপর। নিজের স্বার্থের কথা চিন্তা করে বন্ধুত্ব গড়ে তুলে। তাই আমাদের অন্যের জন্য নয় নিজের জন্যই নিজের সত্তাকে ধরে রাখতে নিজের অবস্থানকে শক্ত করতে হবে। লোকদেখানো সফলতা আর নিজের ব্যক্তিত্ব গড়ে তোলা এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাই আমার মনে হয় অন্যের জন্য নয় নিজের জন্য বাঁচা উচিত। তাই অন্যের কাছে নিজের মূল্য তৈরি করতে হলে অবশ্যই নিজের মূল্য বাড়াতে হবে। ধন্যবাদ ভাইয়া দারুন একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

Sort:  
 5 years ago 

আপনি ঠিক বলেছেন। বাঁচতে হলে নিজের জন্য বাঁচতে হবে। নিজের মত করে নিজেকে গড়ে তুলতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38